ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নেবাখালীতে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নেবাখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। সংস্থার সভাপতি শেখ হাসান আলী আশার সভাপতিত্বে এ সময় ১শ’ জন দুস্থ অসহায় সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের নেবাখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি চলতি ২০১৯ সালে যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে আমরা কয়েকটি সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করেছি। সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় আমরা আজ কম্বল বিতরণ করেছি এবং আগামীতে সমাজের উন্নয়নকল্পে আমরা অসহায় দুস্থ ও অবহেলিত মানুষের পাশে থাকব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
