ঢাকাFriday , 20 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিক সামগ্রী আটক

admin ঢাকা
আপডেট: 20 December 2019, 22:31

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারস্থ তালসারী নামক স্থান হতে শুক্রবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ ১টি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: সেলিম রেজা পিএসসি জানান, দীর্ঘদিন যাবৎ কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল আনা-নেওয়া করছিল। বিজিবি’র বিশেষ গোয়েন্দা অভিযান জোরদার করা হয়েছে, যার ফলশ্রæতিতে পূর্ব তথ্যের মাধ্যমে বেনাপোল ক্যাম্পে কর্মরত সুবেদার মো: আব্দুল ওহাব এর নেতৃত্বে একটি দল তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে বেনাপোল বাজারস্থ তালসারি নামক স্থান হতে ০১টি কাভার্ড ভ্যানসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্্স ও ওয়ান টাইম পেপার কাপ এবং বিভিন্ন প্রকার ঔষধ ও ইনজেকশন আটক করা হয়। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামালের মূল্য ২ কোটি ৫৪ লক্ষ টাকা। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামাল বিকালে বেনাপোল বিভাগীয় শুল্ক গোডাউনে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *