ঢাকাFriday , 20 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার প্লাটিনাম জয়ন্তী ও পূর্ণ মিলনী অনুষ্ঠানের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 20 December 2019, 21:39

পাইকগাছা (খুলনা): পাইকগাছার বাইনবাড়িয়া বি.কে.এ.এস.এম ইনস্টিটিউশনের বর্তমান ও সাবেক শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে ৩দিন ব্যাপী প্লাটিনাম জয়ন্তী ও পূর্ণ মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দেবপ্রসাদ সানা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নেতৃবৃন্দ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রমথ নাথ সানার (বড় বাবু) প্রতিকৃতিতে মাল্যদানের পর ফলক উন্মোচন করেন প্রতিষ্ঠাতা সদস্য সৌরেন্দ্র নাথ সানা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিহার রঞ্জন সানার সভাপতিত্বে প্লাটিনাম জয়ন্তী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ধ্রæব রঞ্জন মিস্ত্রির পরিচালনায় বক্তব্য রাখেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ভবতোষ মন্ডল, সাবেক প্রধান শিক্ষক দিলিপ কুমার সানা, অনিল কৃষ্ণ মন্ডল, কোহিনুর কান্তি মন্ডল, সাবেক অধ্যাপক প্রদীপ কুমার সানা, আনন্দ মন্ডল, প্রধান শিক্ষক বিভাস বাছাড় প্রমুখ।
বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার থেকে ৩দিন ব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *