ঢাকাThursday , 19 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

admin ঢাকা
আপডেট: 19 December 2019, 21:52

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভিকটিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেটি তদন্তের পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে শার্শা থানায় মামলা রেকর্ড হয়েছে। যার নং ১৩, তারিখ ১৯/১২/২০১৯। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের শাহাজান কবিরের বকাটে ছেলে মোনায়েম হোসেন মুন্না একই গ্রামের কলেজ পড়–য়া তাহেরা খাতুন হীরাকে বিগত কয়েক মাস আগে বাগআঁচড়া কলেজে যাওয়া-আসার পথিমধ্যে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের দু’জনার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। মুন্না তাহেরাকে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে এক মাস যাবৎ শারীরিক সম্পর্ক করে আসছে। এক পর্যায়ে তাহেরা মুন্নাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু তখন তাকে বিয়ে করতে অস্বীকার করেন ওই লম্পট মুন্না। পরে উপায়ন্তর না পেয়ে বাদী তাহেরা খাতুন মঙ্গলবার শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কিশোরীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল রিপোর্ট করার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *