ঢাকাThursday , 19 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিব বর্ষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি কার্নিভাল করা হবে : সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে জেলা প্রশাসক

admin ঢাকা
আপডেট: 19 December 2019, 21:47

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের সরকারি কলেজ সংলগ্ন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। প্রতিবন্ধীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, আগামী মুজিব বর্ষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে জেলায় বড় পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একই সাথে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষকে নিয়ে একটি কার্নিভাল করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় প্রতিবন্ধী ছেলেমেয়েরা আজ সমাজে মূল্যায়িত হচ্ছে। তাদেরকে পিছিয়ে রাখার কোন অবকাশ নেই। পারিবারিক এবং সামাজিকভাবে সবার উচিত প্রতিবন্ধীদের এগিয়ে নিতে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করা। এ সময় তিনি ধৈর্য ও পরিশ্রম সহকারে প্রতিবন্ধী ছেলেমেয়েদের দেখাশোনা করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *