ঢাকাTuesday , 4 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘোনায় গৃহবধূর আত্মহত্যা!

admin ঢাকা
আপডেট: 4 September 2018, 22:43

ঘোনা প্রতিনিধি: সদর উপজেলার ঘোনায় রেশমা খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। আত্মহননকারী গৃহবধূ সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের স্ত্রী এবং সে সদরের বাঁশদহা গ্রামের আব্দুস সবুরের মেয়ে। তিনি এক সন্তানের জননী।
এ ব্যাপারে ইউপি সদস্য আবুল বাসার বলেন, স্বামী-স্ত্রী ঝগড়া করে রেশমা খাতুন কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *