ঢাকাWednesday , 18 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সানজিদা শাহনাজ সোমা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 18 December 2019, 21:49

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা সাতক্ষীরা জেলার ২০১৯ সালের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। সানজিদা শাহনাজ সোমা সদর উপজেলার মাস্টার পাড়া গ্রামের অধিবাসী অধ্যক্ষ মোশারফ হোসেনের জ্যেষ্ঠ কন্যা। তিনি ২০১২, ২০১৬ ও ২০১৭ সালেও সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। তিনি ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ সহ এস,এস,সি’তে বিজ্ঞান শাখায় (যশোর বোর্ড) ১ম বিভাগে এবং এইচ,এস,সিতে ও বিজ্ঞান শাখায় (যশোর বোর্ড) ১ম বিভাগে উত্তীর্ণ হন। তিনি প্রাণী বিজ্ঞান বিভাগে (ঢাকা বিশ্ববিদ্যালয়) অনার্সে ১৩তম স্থান লাভ করেন। মাস্টার্স পরীক্ষায় (ঢাকা বিশ্ববিদ্যালয়) ফিসারিজ বিভাগ থেকে ১৭তম স্থান লাভ করেন। বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলায় প্রাথমিক বিজ্ঞান ও সংগীত বিষয়ে মাস্টার ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করেন এবং শিশুদের শুদ্ধ উচ্চারণ ও সঠিক তাল, লয়, সুর বজায় রেখে জাতীয় সংগীত গাওয়ার চর্চা করিয়ে যাচ্ছেন। তিনি জীবদ্দশায় বাকি জীবন সমাজসেবা ও মানুষের ভালোবাসা নিয়ে আরো বেশি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চান এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *