ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

admin ঢাকা
আপডেট: 17 December 2019, 22:36

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিট সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে উপজেলা প্রশাসন বিজয় স্তম্ভে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর একে একে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, উপজেলা জাতীয় পার্টি, লেডিস ক্লাব, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা বিদ্যালয়, আওয়ামী তরুণলীগ, ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সাড়ে ৭ টায় সরকারি কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক রাসেল, থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম। এরপর বিভিন্ন বাহিনী এবং প্রতিষ্ঠানের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, দীপালি রানী ঘোষ, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু প্রমুখ।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় উপজেলা লেডিস ক্লাব চত্বরে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে প্রশাসন ও মুক্তিযোদ্ধা সমন্বয়ে সুধী সমাবেশের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬ টায় উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম শেষে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে। দুপুর ২ টায় প্রীতিভোজের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬ টায় সোহরাওয়ার্দী পার্কে লাকীক‚পন ড্র এবং জারিগান অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে। মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী পার্ক এলাকাসহ উপজেলা সদরের বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *