ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন

admin ঢাকা
আপডেট: 17 December 2019, 22:18

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: কুলিয়ায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কুলিয়া শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড.স.ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, ১নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক বিধান বর্মন, আবু সাইদ, লুৎফর রহমান, শরিফুজ্জামান সহ কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। কুলিয়া ইউনিয়ন যুবলীগ: মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছে কুলিয়া ইউনিয়ন যুবলীগ। কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ: মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছে কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ। কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব: দেবহাটায় কুলিয়ায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কুলিয়া শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব। বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়:: বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত হয়েছে। বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়: বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) সকালে পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজ ও পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আফসার আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাধন কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *