কলারোয়ায় ইউএনও’র প্রেস ব্রিফিং
কলারোয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের বিষয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক আরএম সেলিম শাহনেওয়াজ। তিনি বলেন- ‘অন্য সকল বারের তুলনায় এবার মহান বিজয় দিবসের অনুষ্ঠান অনেক সুন্দর পরিবেশে সম্পাদন করা হয়। সকালের সকল অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেছেন। কিন্তু দ্বিতীয় পর্বে অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান তারা বয়কট করেন। তাদের কাছে অনেক অনুনয় নিবেদন ও ভুল স্বীকার করা সত্তে¡ও তারা অনুষ্ঠানে যোগ দেননি।’ উপজেলা নির্বাহী অফিসার আরো জানান- ‘সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকল অনুষ্ঠান নির্ধারণ ও পালন করা হয়েছে। কারো প্রতি কোনো অসম্মান প্রদর্শন করা হয়নি। তারপরেও বীর মুক্তিযোদ্ধাগণ দ্বিতীয় পর্বের সংবর্ধনা অনুষ্ঠানটি বর্জন করেন।’ তিনি সাংবাদিকদের এ বিষয়ে প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানান।

Leave a Reply