ঢাকাTuesday , 17 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্কুল ওয়াশ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 17 December 2019, 21:19

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্কুল ওয়াশ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিন ব্যাপী এ কর্মশালাটি সাতক্ষীরা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ঢাকা অহ্ছানিয়া মিশন ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় জেলার ৭টি উপজেলার মোট ৩৬ টি বিদ্যালয়ের ৩৬ জন প্রধান শিক্ষক, সকল উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল-মামুন। তিনি বলেন, টেকসইগত উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি ৪ ও ৬ বাস্তবায়নের প্রয়োজনীয়তা আজ বাংলাদেশের ৪৮ বছর চলছে, সারা বিশ্বের কাছে আমাদের দেশ আজ উন্নয়নের মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে এবং এগিয়ে নিতে প্রয়োজন সুস্থ সবল শিশু-কিশোর। ইনক্লুসিভ স্যানিটেশন বা ওয়াশ ব্যবস্থাপনা এ অগ্রযাত্রাকে সহযোগিতা করবে। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ তহবিল গঠনের গুরুত্ত তুলে ধরেন ও সকল মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ ব্যাপারে তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করেন। ভাল উদ্যোগ এর সাথে আমরা থাকব এবং সকলকে নিয়ে একসাথে কাজ করব। কর্মাশালায় স্কুল ওয়াশ কার্যক্রমের খুলনা অঞ্চলের ওয়াশব্যট সেক্টর রিভিউ ২০১৮-১৯ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইকুইটি ও রাইটস সোশালিস্ট, ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি মাহফুজুর রহমান। এ সময় কলারোয় পৌরসভায় পরিচালিত আমাদের কলারোয় প্রকল্পের চলমান কার্যক্রম উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *