ঢাকাFriday , 13 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামী যুব আন্দোলন’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 13 December 2019, 21:11

ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার বিক্ষোভ মিছিল নবারুন স্কুল মোড় হতে অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মাও: মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ডা: কাজী মো: ওয়েজ কুরনী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ সভাপতি ডা: মো: ইসহাক আলী, জেলা সেক্রেটারি মো: ছারোয়ার আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানব রচিত আইন দ্বারা দেশে শান্তি আসতে পারে না। যদি আমরা প্রকৃত শান্তি চাই তাহলে আল্লাহ প্রদত্ত আল্লাহর আইন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ সর্ব বিষয়ে দেশের জনগণের স্থায়ী শান্তি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহŸান রাখেন। উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর সহ সভাপতি মো: দেলাওয়ার হোসেন, হাফেজ শহীদুল ইসলাম, তোছাদ্দেক হোসেন খোকা, মো: খাইরুল ইসলাম, মাওলানা জাহিদুল বাশার, মুফতি ছলিমুল্লাহ, আল-আমিন, গোলাম রসূল, আব্দুল কাদের, আব্দুল আজিজ প্রমুখ। সমগ্র প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *