ঢাকাFriday , 13 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৯৪ ব্যাচের পুনর্মিলন

admin
December 13, 2019 9:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় স্কুল জীবনের স্মৃতিচারণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ২৫ বছর পূর্তি উপলক্ষে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এল্লারচর মৎস্য খামার মিলনায়তনে দিন ব্যাপী ২৫ বছর পূর্তি উপলক্ষে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা বসে। সকল কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে স্কুল জীবনের বন্ধুরা দীর্ঘদিন পর মিলিত হয়ে এতটাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে যে কখন দিন গড়ে সন্ধ্যা নেমেছে তা কেউ বুঝতে পারিনি। ২৫ বছর পূর্তি উপলক্ষে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠানে স্কুল জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পুনর্মিলন অনুষ্ঠানের আহŸায়ক মো মশিউর রহমান, সদস্য সচিব তাহমিদ সায়েদ চয়ন, সদস্য নিত্যানন্দ গুহ, জুয়েল, মুন্না, সাহেব, আশা, জহুরুল, ফরহাদ অন্যান্যদের মধ্যে আলমগির, ফয়সাল,শাহিন, শামিম,ফারুক, রিপন, গৌতম, আলম, খাদিমুল, রনি, শিল্পী, সম্পা, বিলকিস, রুবিনা,মোহাসিনা, রুনালায়লা, রশিদ, তরিকুল প্রমুখ। এসময় ২৫ বছর পূর্তি উপলক্ষে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।