১৬ ডিসেম্বর উপলক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ
ডেস্ক রিপোর্ট: ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার তারিখ বেলা ২.৩০ মিনিটে শিশু একাডেমী প্রাঙ্গণে শিশু একাডেমীতে লোকনৃত্য, দেশাত্মবোধক সংগীত ও সকল শ্রেণির শিশুদের ছবি আঁকা এবং প্রতিবন্ধী শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা। ১৬ই ডিসেম্বর সোমবার প্রত্যুসে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বে-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাট, বাসভবন ও অন্যান্য সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ১৬ ডিসেম্বর সকাল ৮ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে (ক) জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন। (খ) শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত এর জন্য মোনাজাত । (গ) পুলিশ, বিএনসিসি, আনসার ব্যাটালিয়ন, কারারক্ষী, রোভার স্কাউট, স্কাউট, গার্লস গাইড ও শহরের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে বর্ণাঢ্য কুচ-কাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী। সাতক্ষীরা স্টেডিয়াম ভবনে সকাল ১০ টায় রক্তদান কর্মসূচী, সকাল ১০.৪৫ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ। সকাল ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাকের সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। সকাল ১১.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমীতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা। বেলা ১২.৩০ মিনিটে সাতক্ষীরা পৌরসভা দিঘিতে সাঁতার ও হাঁসধরা প্রতিযোগিতা। দুপুর ১.৩০ মিনিটে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধা শ্রম, এতিমখানা, সরকারী শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার সরবরাহ। জোহরের নামাজ অন্তে কালেক্টরেট মসজিদসহ সকল মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আলোচনা এবং মুক্তিযুদ্ধে শহীদ/আত্মদানকারী/যোদ্ধা হত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত। সুবিধামত সময়ে সকল মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আলোচনা এবং মুক্তিযুদ্ধে শহীদ/আত্মদানকারী/যোদ্ধা হত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ প্রার্থনা। বেলা ৩ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রীতি ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান। বিকাল ৪ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা বনাম সাতক্ষীরা জেলা একাদশ এর মধ্যে শৌখিন ফুটবল প্রতিযোগিতা। ১৪ হতে ১৬ ডিসেম্বর ২০১৯ প্রতিদিন সন্ধ্যায় শহীদ কাজল স্মরণী-খুলনা রোড মোড়, শহীদ সিরাজ স্মরণী- নিউ মার্কেট মোড় এবং শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যা ৬ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply