ঢাকাThursday , 12 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি’তে ওয়াটসান কমিটির কর্মপরিকল্পনা সভা

admin ঢাকা
আপডেট: 12 December 2019, 21:30

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি’তে পানি ও পয়: নিষ্কাশন (ওয়াটসান) কমিটির কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্প, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় এবং ইউনিয়ন ওয়াটসান কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) ইউপি চেয়ারম্যান ও ওয়াটসান কমিটির সভাপতি গাজী শওকত হোসেনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় ওয়াটসান কমিটির ২০১৯ সালের কর্মপরিকল্পনার পর্যালোচনা এবং ২০২০ সালের নতুন পরিকল্পনা তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ইউপি সচিব মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের ওয়াশ অফিসার বিপ্লব বিশ্বাস, ওয়াশ অর্গানাইজার আব্দুর রহমান শাহিন, উৎপল মন্ডল, সুশাসন টেকনিক্যাল অফিসার শেখ কামাল হোসেন, সোশাল অ্যাকাউন্টিবিলিটি অর্গানাইজার আলাউদ্দিন হোসেন, সঞ্জয় মন্ডল, মোত্তালিব হোসেন, ইউপি সদস্য আব্দুস সাত্তার, রোকেয়া খাতুন বেবি, নবযাত্রা প্রকল্পের কর্মী কবীর হোসেন, রাজবুল হাসান রাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *