দেবহাটায় বিভিন্ন আয়োজনে ডিজিটাল বাংলাদেশ পালিত
দেবহাটা প্রতিনিধি: সারাদেশের ন্যায় দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালি, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর হতে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেমিনারে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, উপজেলা তথ্য অফিসার সামসুর নাহার, রিসোর্স সেন্টারের ইন্সস্ট্রাক্টর জিএম লোকমান কবির প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুনির আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সমবায় অফিসার আকরাম হোসেন, শিক্ষক অনুপ কুমার পাল, মাহমুদুল হাসান, মাহবুব আলম বাবু, এমএ মামুন, জাকির হোসেন, হারুন-অর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা। এসময় বক্তারা সরকারের বিভিন্ন তথ্য প্রযুক্তির কথা তুলে ধরে বলেন, ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র গুলো থেকে মানুষ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে। এসব সেবা কেন্দ্র থেকে জমির পর্চা, চাকুরির আবেদন, ফসল কেনা-বেচা, বিভিন্ন বিল পরিশোধসহ অনলাইন সেবা হাতের নাগালে পৌঁছে গেছে। এদিকে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে।

Leave a Reply