সিবি ডায়গনষ্টিক ২য় বিভাগ ক্রিকেট : লীগ তুফান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
ডেস্ক রির্পোট : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিবি ডায়গনষ্টিক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ এর ৬ষ্ঠ পর্বের ৩য় খেলা কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ বনাম তুফান স্পোর্টিং ক্লাব’এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ৯৬ রান করে। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৫৯ রানে জয়লাভ করে ২য় বিভাগ ক্রিকেট এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: মুজিবর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান, মো: রুহুল আমিন, হাফিজুর রহমান খান বিটু, কাজী সেতারা জামানসহ ২য় বিভাগ ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজেক্রীস নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল।

Leave a Reply