শ্যামনগরের বিএনপি নেতা মুজিবর রহমানকে অভিনন্দন
শ্যামনগর অফিস: সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক কমিটিতে শ্যামনগরের কাশিমাড়ীর মুজিবর রহমান সদস্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়েছে। কাশিমাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান জানান, গোবিন্দপুর গ্রামের মরহুম তফেজ উদ্দীন ঢালীর ছেলে মুজিবর রহমান বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কর্মজীবনে সোনালী ব্যাংক, খুলনা পাবলিক কলেজ, খুলনা আইডিয়াল কলেজ, এইচটিটিআই পরিচালক পদে চাকরি করে কানাডায় অবস্থান করেন। কানাডায় অবস্থানকালীন সময়ে বিএনপির দলীয় কার্যকলাপ যথাযথভাবে পালন করায় সকলের নজরে আসেন। সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা বিএনপি আহŸায়ক কমিটিতে মুজিবর রহমান স্থান পাওয়ায় শ্যামনগরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে সহ নব গঠিত কমিটির নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply