নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন বাতিলের দাবি
শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লিখিত আবেদন করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান মনি (চেয়ার প্রতীক) ও রেজাউল করিম (ছাতা প্রতীক)। লিখিত অভিযোগে জানানো হয়, ১০ ডিসেম্বর নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোটার তালিকায় ৮৩৪ জন ভোটারের নাম চুড়ান্ত স্থান পায়। ভোট গণনায় ৮৩৫ ও ৮৩৬ ক্রমিক নং এর বানোয়াট ২টা ভোটারের ব্যালট ধরা পড়ে। যাহা আনারস প্রতীকের পক্ষে ছিল। একটা ব্যালট পেপারে সিল না থাকা সত্তে¡ও আনারস প্রতীকের পক্ষে গণনা করা হয়। অপর একটি ব্যালট পেপারে চেয়ার প্রতীকে টিপ ছিল (সিল ছিল না) সেই ব্যালটটি বাতিল করা হয়। ৬৫৫ নং ভোটার শনজু পাল নির্বাচনের দিনে ভারতে পাসপোর্টের মাধ্যমে অবস্থান করার পরও তার অনুপস্থিতে ভোটটি গ্রহণ করা নিয়ে প্রশ্ন বিদ্ধ হয়। ভোট গণনায় ত্রæটি পরিলক্ষিত হয়। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক এর প্রার্থী সৈয়দ কামাল উদ্দীন ২৮৩ ভোট পেয়ে বিজয়ী এবং প্রতিদ্ব›দ্বী প্রার্থী চেয়ার প্রতীকের মনিরুজ্জামান মনি ২৮২ ভোট পেয়ে ১ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ নির্বাচনে কারচুপির অভিযোগ এবং নির্বাচন বাতিল সহ পুনঃরায় ভোট গণনার আবেদনপত্রে রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (শাকির হোসেন) ও নির্বাচন কমিটির সভাপতি (কমিশনার) আটুলিয়া ইউপি সদস্য জি,এম আবুল বাসারকে বিবাদী করা হয়েছে। এ ব্যাপারে ভোটের ফলাফল বাতিল করে পুনঃরায় ভোট গণনা সহ বিধি মোতাবেক ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Leave a Reply