ঢাকাThursday , 12 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 12 December 2019, 20:30

আশাশুনি প্রতিনিধি : ‘সত্য মিথ্যার যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ, পিআইও সোহাগ খান, এটিও ইদ্রিস আলী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক প্রমুখ। বক্তারা বলেন- ইন্টারনেটে কোন কিছু শেয়ার করতে হলে যাচাই বাছাই করে তারপর দেবেন। সস্তা জনপ্রিয়তা নিতে ও লাইক, শেয়ার পেতে বিদ্বেষমূলক কোন প্রচার প্রচারণা করবেন না। অপপ্রচারে যেমন দেশ অস্থিতিশীলতায় পড়তে পারে তেমন বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তাই যাচাই বাছাই ছাড়া কোন কিছু ইন্টারনেটে শেয়ার করবেন না। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *