ঢাকাThursday , 12 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে মার্কিন ডলারসহ নারী পাসপোর্ট যাত্রী আটক

admin ঢাকা
আপডেট: 12 December 2019, 20:04

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২০ হাজার মার্কিন ডলার ও দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল ফোনসহ লাইলী রহমান লাকি (২৮) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ডলারসহ তাকে আটক করা হয়। আটক লাকি মাদারীপুর জেলার শিবচর গ্রামের চররামারী কান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে। তার পাসপোর্ট নং ইই-০২৭৫১৭০। বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম বলেন, ভারত থেকে বাংলাদেশে আসার পর ওই নারী কাস্টমস স্ক্যানিং শেষে বের হলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার ল্যাগেজ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি মোবাইল ফোন করা উদ্ধার হয়। বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার কামরুল হোসেন জানান, উদ্ধারকৃত ডলার ও মোবাইল ফোন কাস্টমস হাউজে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *