ঢাকাWednesday , 11 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপ’র বিরুদ্ধে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 11 December 2019, 23:03

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকার দীপ কর্তৃক ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মন্টুর নামে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আশাশুনির মিত্র তেঁতুলিয়া বাজার সড়কে ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ইউনুছ আলী, তরুণলীগ নেতা রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন ছাত্রলীগ নেতা রিয়াছাদ আলী, তাহের হোসেন, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মাজেদ প্রমুখ। মানববন্ধনে উপস্থিত বক্তাগণ বলেন মিজানুর রহমান মন্টু বিগত ইউপি নির্বাচনে দীপ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করায় তিনি বিভিন্ন স্থানে সমাজ সেবক মন্টুর বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করছেন। ইউপি চেয়ারম্যান দীপ উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিভ্রান্ত মূলক বক্তব্য দিয়ে জননেতা মন্টুর সামাজিক মর্যাদাহানির অপচেষ্টা করায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *