ঢাকাWednesday , 11 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপনে শ্রমিক লীগের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 11 December 2019, 23:01

নিজস্ব প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি আনছার আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, সাধারণ সম্পাদক শিখা রাণী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসানুজ্জামান, বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন, কুশুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি ওবায়দুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *