ঢাকাWednesday , 11 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ৪০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 11 December 2019, 23:00

শ্যামনগর অফিস: শ্যামনগরে ৪০বোতল ফেন্সিডিলসহ সাইদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। সে উপজেলার লনকাটি গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে। বুধবার (১১ডিসেম্বর) সাইদকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) দিক নির্দেশনায় অতি: পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মো: জামিরুল ইসলাম ও শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিলসহ আসামি সাইদ হোসেনকে আটক করেন। পরবর্তীতে শ্যামনগর থানার মামলা নং- ১৫(১২)১৯ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)/২৫-ডি রুজু পূর্বক বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *