ঢাকাWednesday , 11 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রিক্সা টেম্পো মালিক সমিতির আর্থিক সহায়তা

admin
December 11, 2019 10:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা অটো রিক্সা অটো টেম্পো মালিক সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) শহরের নিউ মার্কেট সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা অটো রিক্সা অটো টেম্পো মালিক সমিতির সভাপতি মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ সদস্যের মৃত পরবর্তীকালীন তার পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন। এর আগে সাতক্ষীরা জেলা অটো রিক্সা অটো টেম্পো মালিক সমিতি (রেজি: ২১৬১) খুলনা এর সদস্য মরহুম মিজানুর রহমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সমিতি কর্তৃক ক্রয়কৃত একটি গাড়ি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এস.এম শাহীনুর রহমান, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, কামরুল ইসলাম, আব্দুল গফ্ফার, এহছানুল গাজী, রবিউল ইসলাম, আলমগীর হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।