ঢাকাWednesday , 11 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 11 December 2019, 22:51

কলারোয়া অফিস: কলারোয় উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১১ ডিসেম্বর) সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বক্তব্য রাখেন থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাজিব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহাদী হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সীমান্তবর্তী বিওপির বিজিবি প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ। সভায় বক্তাগণ কলারোয়ার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চোরাচালান, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে বলে জানানো হয়। ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা মুজিব বর্ষকে সামনে রেখে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে ও ভাষার শহীদদের নামে বিভিন্ন সড়কের নাম করণের জন্য প্রস্তাব করেন। কলারোয়া আমানুল্লাহ কলেজের শিক্ষক প্রতিনিধি কলেজ ক্যাম্পাসের আশে পাশে মাদক বিক্রির অভিযোগ করেন এবং ছাত্র ছাত্রীদের লেখা পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে জরুরী ভিত্তিতে এর প্রতিকার চেয়েছেন। কলারোয়া সরকারী পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক আব্দুর রব স্কুলের ছাত্র ছাত্রীদের নিরাপদে স্কুলে আসা যাওয়ার জন্য স্কুলের সামনের হাইওয়ে রাস্তায় একটি গতিরোধক করার জন্য প্রস্তাব করেন। মাদরা কোম্পানি বিওপি’র কমান্ডার সুবেদার অমিত কুমার কুন্ড সিমান্তের হিজলদী সীমানা পিলার হইতে চান্দুড়িয়া সীমানা পিলার পর্যন্ত টহলের রাস্তাটি ৩ ফুট চওড়া করার প্রস্তাব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *