ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কমিউনিটির উদ্যোগে শিশু কেন্দ্র চলমান রাখতে সমন্বয় সভা

admin ঢাকা
আপডেট: 10 December 2019, 22:36

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় কমিউনিটির উদ্যোগে শিশুর লেখাপড়া, সুরক্ষা ও খেলাধুলার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন সোস্যালাইজেশন সেন্টার। সোস্যালাইজেশন সেন্টার গুলো চলমান রাখতে আগ্রহী স্থানীয় দাতা সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় মঙ্গলবার (১০ডিসেম্বর) দিনব্যাপী সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘গুড কজ ক্যাম্পেইন’ (জিসিসি) প্রকল্পের আওতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ডেপুটি ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। তিনি বলেন প্রতিটি শিশুকে সমান ভাবে ভালোবাসুন। কোন শিশু যাতে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম ও অপরাধ মূলক কাজে জড়িয়ে না পড়ে সেজন্য লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ দিন। আপনারা যারা স্বেচ্ছায় স্ব-উদ্যোগে এটাকে চলমান রাখতে ভূমিকা রাখছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজেদের নয়, শিশুদের স্বার্থেই এটি ধরে রাখতে পারলে আমাদের শিশুরাই উপকৃত হবে। জিসিসি প্রকল্পের মেয়াদ শেষে এটাকে কমিউনিটির উদ্যোগে চলমান রাখতে যে পরিকল্পনা সম্মিলিত ভাবে করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।প্রকল্পের মেয়াদ শেষে এটিকে চলমান রাখতে এসব কর্ম এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ, সিএমসি সদস্যবৃন্দের মাধ্যমে স্বেচ্ছায় আগ্রহী স্থানীয় দাতাদের চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। স্থানীয় দাতা সদস্যদের সহযোগিতায় এটি ২০২১ সাল পর্যন্ত অব্যাহত রাখতে প্রতিটি ইউনিয়নে সিএমসি, ইউনিয়ন পরিষদ ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সাথে ত্রৈপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর ও উপকরণ হস্তান্তর সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *