ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 10 December 2019, 22:34

এস এম মোস্তফা কামাল শ্যামনগর থেকে: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামনগরের সর্ববৃহৎ মোকাম আটুলিয়ার নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার( ১০ ডিসেম্বর )সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্যবসায়ী ভোটাররা ভোট প্রদান করেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও রিটার্নিং অফিসার মো: শাকির হোসেন জানান, নির্বাচনে ৩ টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। সাধারণ সম্পাদক পদে সৈয়দ কামাল উদ্দীন আনারস প্রতীক ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। মনিরুজ্জামান মনি চেয়ার প্রতীক ২৮২, রেজাউল করিম ছাতা প্রতীক ২২৮, স্থায়ী সদস্য (পুরুষ) পদে জি,এম হাবিবুল্লাহ মোরগ প্রতীক ৪২০ ভোট পেয়ে বিজয়ী হন। এম. আবুজার গেফারী মাছ প্রতীক ৩০৯, মাজিদুল ইসলাম ফুটবল প্রতীক ৫৪,স্থায়ী সদস্য (মহিলা) নিলুফা খাতুন কলস প্রতীক ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হন । ও রানি মন্ডল গোলাপ ফুল প্রতীক ১৮৬ ভোট পান। মোট ভোটার ৮৩৪। ৮০৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম, মোস্তফা কামাল এর উদ্যোগ ‘ক্লীন সাতক্ষীরা- গ্রীন সাতক্ষীরা’ এর আওতায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন প্রত্যেক ভোটারকে একটি ময়লা আবর্জনা ফেলার বাস্কেট প্রদান করা হয়। নির্বাচনে সার্বিক সহায়তা আটুলিয়া ইউ,পি চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহকারী রিটার্নিং অফিসার আবু সালেহ বাবু ও বাজার নির্বাচন কমিটির সভাপতি মেম্বর জি,এম আবুল বাসার সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *