ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

admin ঢাকা
আপডেট: 10 December 2019, 21:14

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে ও ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্স এর সহযোগিতায় মঙ্গলবার সকালে পুলিশ লাইনস মাঠে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদউন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (কালিঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, দেবহাটা সার্কেল ইয়াসিন আলী, তালা সার্কেল হুমায়ন কবীর, ডা: ইমরুল কায়েস, রাবেয়া সুলতানা রিমি প্রমুখ। দিনব্যাপী এক হাজার অসহায় গরিব এবং পুলিশ সদস্যদের মাঝে এ চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্স এর ১১২ তম ক্যাম্পেইন এর মাধ্যমে ৯৫ সদস্যের একটি টিম বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *