ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার কিসমত ইলিশপুরে কম্বল বিতরণ

admin ঢাকা
আপডেট: 10 December 2019, 21:12

কলারোয়া অফিস: কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুরে ১৩০ জন দুস্থ অসহায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ও কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। মঙ্গলবার (১০ডিসেম্বর) বিকেলে কিসমত ইলিশপুরের বেলতলা দলীয় কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু। কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান, ইশারুল ইসলাম, হবিবর মোড়ল, মনিরুল ইসলাম, আজিবার সরদার, আজিবার মোড়ল, আ: কাদের, ডা: মিলন, সি এ মশিউর রহমান, মোতালেব, জামসেদ, শহিদুল, আজিজুল, মিলন-২, মহিদ, তুহিন মোল্লা জিয়াদ, হৃদয়, তালেব মোড়ল, হাফিজুল প্রমুখ। এসময় কেরালকাতা ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ডের চৌকিদার জহুরুল ইসলাম উপস্থিত থেকে কম্বল বিতরণে সাহায্য করেন। এসময় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন – আমি আমার ওয়ার্ডের দুস্থ অসহায় হতদরিদ্র দের মাঝে আমার ব্যক্তি অর্থে এ শীত বস্ত্র বিতরণ করেছি, এর আগেও আমি ৩০ জন গরিবের মাঝে কম্বল বিতরণ করেছি। শীত বস্ত্র হিসাবে কম্বল পেয়ে বৃদ্ধা আয়েশা বলেন- একটা কম্বল পেয়ে আমি খুবই খুশি হয়েছি। এবারের শীতটা ভাল ভাবেই কাটাতে পারব। আমি মেম্বর সাইফুলের জন্য আল্লাহর কাছে দোয়া করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *