ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ আতিয়ার মোড়লের চিকিৎসা সহায়তায় চেক বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য

admin ঢাকা
আপডেট: 10 December 2019, 21:09

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে অসুস্থ রোগীর চিকিৎসা ব্যয়ে সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ই ডিসেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাতিনাখালী গ্রামের মো. আতিয়ার রহমান মোড়ল ও তার ছেলে মো. সেলিম হোসেন এর নিকট ৫ হাজার টাকার চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি। উল্লেখ্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. আতিয়ার রহমান মোড়ল দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য একাধিক ডাক্তারের নিকট হতে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। রোগীর পরিবারটি দরিদ্র হওয়ায় তাদের একার পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামির শরণাপন্ন হলে তিনি উক্ত রোগীর শারিকরী খোঁজখবর নিতে তার বাসায় যান এবং রোগীর সার্বিক উন্নতি কল্পে তাৎক্ষণিক চিকিৎসা করানোর জন্য উক্ত ৫ হাজার টাকার চেকটি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *