ঢাকাTuesday , 10 December 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে সাড়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
December 10, 2019 8:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সাড়ে চার’শ গ্রাম গাঁজাসহ আছের আলী ওরফে বাবু (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর ব্রিজ সংলগ্ন এলাকার আকবার আলী তরফদার’র ছেলে।

থানার সহকারী উপ-পরিদর্শক রুপক কুমার সাহা জানান, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক অনুপ কুমার, জিয়ারাত আলী ও সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ মাদক ব্যবসায়ী বাবু’র নিজবাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় সাড়ে ৪০০ গ্রাম গাঁজাসহ বাবুকে আটক করা হয়। তিনি আরও জানান, আছের আলী ওরফে বাবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মামলা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।