ঢাকাMonday , 9 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি পূর্ণগঠন

admin ঢাকা
আপডেট: 9 December 2019, 23:41

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের পাতার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ডা: মহিদার রহমান, দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়। কমিটি গঠন অনুষ্ঠানে সকল সদস্যের উপস্থিতি ও সম্মতিতে আগামী তিন বছরের জন্য ডা: মো: অহিদুজ্জামান কে সভাপতি, ওমর ফারুক মুকুলকে সাধারণ সম্পাদক, বজলুর রহমানকে সহ সভাপতি, মাহমুদুল হাসানকে যুগ্ম সম্পাদক, শাহিনুর ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রমজান মোড়লকে অর্থ সম্পাদক, আবীর হোসেনকে দপ্তর সম্পাদক, আশরাফুল আলম বাদল কে সাংস্কৃতিক সম্পাদক, রুহুল আমিন ও মজনুর রহমান কে কার্যকরী সদস্য এবং মনজুর কাদির, আক্তার হোসেন ও আবুল হাসানকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *