ঢাকাMonday , 9 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 9 December 2019, 23:40

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৯ডিসেম্বর) বেলা ১১ টায় দেবহাটা কলেজের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আব্দুল ওহাব। এ সময় উপস্থিত একেএম আনিছুর রহিম কালাম, আব্দুর রব লিটু, নির্মল কুমার মন্ডল, আবু আব্দুল্লাহ আল আজাদ, শিক্ষক আব্দুর রফিক, সূতিকা রানি সরকার, সঞ্জয় কুমার, ওলিউর রহমান, অরবিন্দু মন্ডল, আব্দুল গণি, শাহাজান আলী, অধ্যাপক আনিছুর রহমান, ইউপি সদস্য আকবার আলী, মোনাজাত আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *