ঢাকাMonday , 9 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 9 December 2019, 23:35

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষায় নামমাত্র অংশ গ্রহণ করেই ঘুসের মাধ্যমে অনেককে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে। রাস্তায় চলছে ফিটনেস বিহীন গাড়ি। বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য সাধারণ মানুষ গাড়ির নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্সসহ বিভিন্ন কাগজপত্র করতে অতিরিক্ত টাকা খরচ করেও হয়রানির শিকার হচ্ছে। বাইপাসসহ জেলার প্রধান প্রধান সড়কের সংযোগ রাস্তাগুলোতে গতি নিয়ন্ত্রক না থাকার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মেডিকেল কলেজ থেকে বিনেরপোতা পর্যন্ত বাইপাস সড়কের সঙ্গে মেডিকেল কলেজ মোড়, কুচপুকুর জামতলা পাঁচরাস্তা মোড়সহ কয়েকটি স্থানে ট্রাফিক ও আইল্যান্ড না থাকার ফলে গত কয়েক মাসে ১৭জন নারী পুরুষকে গাড়ির তলায় জীবন দিতে হয়েছে। ৫০ জনেরও বেশি মানুষ দুর্ঘটনায় পড়ে পঙ্গুত্ব বরন করেছে। এটা আর চলতে দেওয়া যায় না। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিআরটিএ, এলজিইডি, সড়ক বিভাগ ও প্রশাসনকে নতুন আইন কার্যকর করার জন্য সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরতলির কুচপুকুর বড় জামতলা পাঁচ রাস্তার মোড়ে বাবুলিয়া সেবা সংসদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, সরকার দলীয় সাবেক মন্ত্রী শাহজাহান খান নিরাপদ সড়ক আন্দোলনকারীদের যেভাবে কটাক্ষ করে মিডিয়াতে বক্তব্য রাখছেন তা বিআরটিএ এর নতুন আইন কার্যকর করার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াবে। এ বক্তব্য ঘাতক চালকদের উৎসাহিত করবে। অবিলম্বে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নতুন আইন কার্যকর করাসহ সকল ক্ষেত্রে সরকারকে উদ্যোগী হওয়ার আহবান জানান বক্তারা। মানববন্ধনে স্কুল ও কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করে। তাদের হাতে “সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি, নিরাপদ সড়কের নিশ্চয়তা- জীবনের নিরাপত্তা” লেখা সংবলিত বিভিন্ন প্ল¬কার্ড শোভা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *