আশাশুনিতে লোকাল অথরিটি মেন্টারিং সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে লোকাল অথরিটি মেন্টারিং বিষয়ক ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। সুশীলন’র ক্ষমতায়ণ প্রকল্পের আওতায় প্রোজেক্টের জেলা সমন্বয়কারী টিপু সুলতানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, সমবায় অফিসার কারিমুল হক, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, আশাশুনি উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি রুহুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।

Leave a Reply