ঢাকাTuesday , 4 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়া বাজারে যানজট!

admin ঢাকা
আপডেট: 4 September 2018, 20:46

খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ার খোরদো বাজারে নছিমন, করিমন, আলমসাধু, অটো বাইক, ইঞ্জিনভ্যানের কারণে দিনের বেশ কিছু সময় তৈরি হচ্ছে অসহনীয় যানজট। আর এতে সাধারণ পথচারীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নেওয়া হলেও কোন ধরণের সমাধান মিলছে না।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কলারোয়া উপজেলার দেয়াড়া, খোরদোসহ আশপাশের বাজারে এমন জটলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এলাকাবাসী অভিযোগের সুরে জানান, উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার, কলারোয়া ও দেয়াড়া বাজার এবং খোরদো-যশোর সড়কের মটরসাইকেল স্ট্যান্ড ও হৃদয় সিনেমা হলের মোড়ে মাত্রাতিরিক্ত যানজট দেখা যায়। এসব সমস্যার কারণে মাঝে মাঝে চলাচলে বিপত্তিও বাঁধছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, খোরদো মটরসাইকেল স্ট্যান্ডটি মূল সড়কের পাশে হওয়ায় সড়কের দু’পাশ দিয়ে চলাচল করাই দুষ্কর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে যানজট সমস্যা সমাধান করার উদ্যোগ নেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *