দেবহাটায় গাঁজা ও মদসহ আটক-৪
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার মাদক বিরোধী অভিযানে গাঁজা ও মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তিনটি ভিন্ন অভিযানে চারজনকে আটক করা হয়েছে বলে জানায় দেবহাটা থানা পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে পিএসআই দেবকুমার ও এএসআই মাজেদুল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজিরহাট এফিস সংলগ্ন এলাকায় একটি অভিযান চালায়। এ সময় ঢেপুখালী গ্রামের মজিদ শেখের ছেলে আশিকুর রহমান (২৪) নামের একজকে এক লিটার দেশীয় তৈরি মদসহ আটক করে। তার বিরুদ্ধে মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নং-৩/৭.১২.১৯। একই দিন সন্ধ্যা ৬টার দিকে এসআই শ্যামাপ্রসাদ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কুলিয়া ব্রিজের উপর থেকে উত্তর কুলিয়া গ্রামের শওকাত সরদারের পুত্র মোহাম্মদ আলী সরদার (৩৫) কে ২ বোতল বিদেশি মদসহ আটক করে মামলা দায়ের করে। যার নং-০২/০৭.১২.১৯। আরেক অভিযানে এসআই হেকমত আলী, হানিফ এবং এএসআই রশিদুল পারুলিয়া নিউ সরদার ব্রিকসের সামনে থেকে গাঁজাসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন ঘোনাপাড়া গ্রামের মোর্শেদ গাজীর পুত্র সাইফুল গাজী(২২) এবং পার্শ্ববর্তী নাংলা গ্রামের বিশ্বাস বাড়ি এলাকার আফছার সরদারের পুত্র আলমগীর সরদার(২৩)। তাদের বিরুদ্ধে মামলা নং-০৪/০৭.১২. ১৯। রবিবার আটক ৪ জনকে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply