ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা দেওয়া হবে আজ

admin
December 8, 2019 9:41 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০১৯। দিবসটি উদযাপনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (৯ ডিসেম্বর) র‌্যালি, ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা, জয়িতা সম্মাননা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে। সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হবে। পরে পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা, জয়িতা সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হবে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।