ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদক বিক্রেতাসহ আটক ৪

admin ঢাকা
আপডেট: 8 December 2019, 21:34

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এক মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাতে এএসআই কায়ছারুল ইসলাম ও এএসআই মিলন হোসেন গাঁজা বিক্রির সময় বুধহাটা পশ্চিমপাড়া থেকে একশো গ্রাম গাঁজাসহ বকুল সরদার নামে এক মাদক বিক্রেতাকে হাতে-নাতে গ্রেফতার করেন। সে ওই গ্রামের সবদের আলী সরদার ওরফে সবা সরদারের ছেলে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় তাকে আসামি করে থানায় ৭(১২)১৯ একটি মামলা দায়ের করা হয়েছে। এএসআই কবির হোসেন দরগাহপুর গ্রামের মৃত এলাই গাজীর ছেলে সিআর-১২৭/১৯ নং মামলার আসামি আব্দুল জলিল গাজী, এএসআই শাহ জামাল শ্রীধরপুর গ্রামের মান্দার ঢালীর ছেলে সিআর-৪৯২/১৮ নং মামলার আসামি অফেল ঢালী ও এসআই বিল্লাল হোসেন শেখ বাটকেখালী গ্রামের সামছুর রহমানের ছেলে ২২(০৯)১৯ নং নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি মফিজুল ইসলাম কে গ্রেফতার করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান- আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *