ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের কমিটি ঘোষণা

admin
December 8, 2019 9:33 pm
Link Copied!

কেঁড়াগাছি প্রতিনিধি: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় প্রস্তাবিত বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স এর শাখা সমূহের কমিটি ঘোষণা, পরিচিতি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় বোয়ালিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের সভাপতি মো: সেকেন্দার আহমেদ মধুর আহবানে অনুষ্ঠিত ঐ কমিটি ঘোষণা, পরিচিতি, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল । যশোর সরকারি এম এম কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রোফেসর মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ ডা: মো: আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রফিউদ্দিন আনছারী, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিঞা, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান, লাঙলঝাড়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা মো: আব্দুল গফুর, বোয়ালিয়া মহিলা মাদ্রাসার সুপার মওলানা রবিউল হক, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুর রহমান। এ সময় প্রস্তাবিত বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।