ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ী আট দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 8 December 2019, 21:23

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিটের আয়োজনে দলীয় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ৫৭নং জয়নগর সরকারি বিদ্যালয় মাঠে এ ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সিডিও কাশিমাড়ী ইউনিটের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সিডিও প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন- শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাইদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ, কাশিমাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, জয়নগর সরকারি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রাজগুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহিম, সিডিও শ্যামনগর উপজেলা টিমের আহবায়ক গাজী আব্দুল আলিম প্রমুখ। সমগ্র খেলা পরিচালনা করেন মনিরুল ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *