ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শংকরকাটি বাজারে কীটনাশক মুক্ত সবজি বিক্রয়

admin ঢাকা
আপডেট: 8 December 2019, 21:22

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি বাজারে কীটনাশক মুক্ত সবজি বিক্রয় শুরু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) গোবিন্দপুর বøকের শংকরকাটি বাজারে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যোগে কীটনাশক মুক্ত সবজি বিক্রয় করা হয়েছে। প্রকল্পটির আওতায় থাকা সবজি চাষি আব্দুর রাজ্জাক ও জহুর আলী তাদের উৎপাদিত সবজি লাউ, বেগুন, কুমড়া, পালংশাক ও ফুলকপি সহ অন্যান্য সবজি বাজারজাত শুরু করেছেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট বøক উপ-সহকারী কৃষি কর্মকর্তা সামছুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন ,আমি নিয়মিত চাষিদের কীটনাশক মুক্ত সবজি চাষের পরামর্শ দেই এবং তাদের পর্যবেক্ষণে রাখি। সবজি ক্রেতা আবু সুফিয়ান বলেন, বাজার থেকে যে সবজি ক্রয় করে থাকি তা নানাবিধ রাসায়নিক সার ও কীটনাশক যুক্ত এবং আগের মত সেই স্বাদ পাওয়া যায় না। এ সবজি যেহেতু কীটনাশক মুক্ত তাই আমি আগ্রহ নিয়ে কিনেছি। সবজি চাষি আব্দুর রাজ্জাক বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তারা এ সবজি চাষের প্রশিক্ষণ পেয়েছেন এবং এভাবে চাষের ফলে উৎপাদন খরচ কম হয়েছে। তিনি আরো বলেন এভাবে উৎপাদনের ফলে আগের থেকে অধিক লাভবান হবে বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *