ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল : সভাপতি শেখ নুরুল ইসলাম ও সম্পাদক ঘোষ সনৎ কুমার

admin ঢাকা
আপডেট: 8 December 2019, 21:13

নাজমুল হক, পাটকেলঘাটা (তালা) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তালা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুমিরা হাইস্কুল মাঠে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি। সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ। তালা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনরায় সভাপতি হয়েছেন শেখ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ঘোষ সনৎ কুমার। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *