ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলেজ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 8 December 2019, 21:05

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নির্বাচনে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম সভাপতি ও ভালুকা চাঁদপুর কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৫১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, এনামুল ইসলাম সভাপতি, কামরুল ইসলাম, খলিলুর রহমান, ড. শিহাব উদ্দিন, শিব পদ গাইন ও সফিকুল ইসলাম সহ-সভাপতি, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, আরশাদ আলী যুগ্ম সম্পাদক, হারুন-উর-রশীদ ও রবীন্দ্রনাথ কর্মকার সহ-সম্পাদক, এসএম সফিউল ইসলাম কোষাধ্যক্ষ, নারায়ন চন্দ্র চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক, নাজমুল হক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, বাসু দেব সিংহ প্রচার সম্পাদক, মোহিত কুমার দাশ তথ্য ও পাঠাগার সম্পাদক, আমজাদ হোসেন গণসংযোগ সম্পাদক, ড. আব্দুল আজিজ সমাজ কল্যাণ সম্পাদক, আব্দুর রশীদ ক্রীড়া সম্পাদক, শাহিনা আক্তার বিলকিস মহিলা সম্পাদক ও সুতপা রাহা সহ-মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ও ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *