ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৎস্য ঘের রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 8 December 2019, 20:57

ডেস্ক রিপোর্ট: আশাশুনির আব্দুল মান্নান ও লাকি বাহিনীর হাত থেকে সম্পত্তি ও মৎস্য ঘের রক্ষার দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে মনিরুল কবির। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার দাদা মৃত নেছার উদ্দীন মোল্লা জীবিত থাকা অবস্থায় তার সমুদয় সম্পত্তি তার চার পুত্রের মধ্যে সমান ভাবে ভাগ করে দেন। আমার দাদার মৃত্যুর পর আমার বাবাসহ চাচারা আমার ফুফুদের অংশসহ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। এরপর ২০০৯ সালের ৩০শে জানুয়ারি আমার বাবা রেজাউল করিম মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর আমার চাচা মান্নানরা আমাকে ফাঁকি দিয়ে আমার ও আমার ফুফুদের জমি আত্মসাৎ করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের মে মাসে আমার দখলি এওয়াজ সম্পত্তি ৫ একর ৫ শতাংশ জমির মধ্যে আমার ও ৬ ফুফুর ৩ একর ৫১ শতাংশ এবং অবশিষ্ট আমার চাচা আব্দুল মান্নানের অংশ। উক্ত অংশের পরিবর্তে আমার চাচা আব্দুল মান্নান আমার ও ৬ ফুফুর অংশের শ্রীউলা মৌজায় ২ একর ৩১ শতাংশ জমি ভোগ দখল করে। লাকি বাহিনী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় হত্যা, রগ কাটা মামলাসহ একাধিক লুট-পাট ও চাঁদাবাজির মামলা রয়েছে। তারা বর্তমানে আমাকে ও আমার পরিবারকে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এমতাবস্থায় তিনি তার নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আব্দুল মান্নান ও লাকি বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *