ঢাকাSunday , 8 December 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা শ্যামনগরের কাগজী পাড়া গ্রামের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

admin
December 8, 2019 1:21 pm
Link Copied!

ওসমান গনি সোহাগ, শ্যামনগর: সাতক্ষীরা শ্যামনগরে একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন সোনা বিবি (৩৫) ও তার স্বামী মান্নান গাজী (৫০) রোববার সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাকুচিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালে অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। স্থীর গায়ে ঘাড়ে গলায় পিটে পায়ে জখমের চিহৃ আছে। এরপর মান্নার গাজীর বাড়ির পাশে গাছে ঝুলন্ত মরহেদ উদ্ধার করা হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

সাতক্ষীরা শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রী বিরোধের কারনে এমন ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।