ঢাকাSaturday , 7 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সাংবাদিক ইয়াছিন আলীর পিতার দাফন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 7 December 2019, 22:21

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলীর পিতা দীন আলী গাজীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বার্ধক্য জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জানাজার নামাজে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক লাভলু, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর,কে বাপ্পা, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সাংবাদিক গাজী আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম সহ শতশত মুসল্লি। জানাজা নামাজ পরিচালনা করেন নওয়াপাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন। আগামী শুক্রবার বাদ জুম্মা মরহুমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *