ঢাকাSaturday , 7 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছিতে “দেশ রত্ন শেখ হাসিনা “ফুটবল টুর্নামেন্টে ভাড়–খালী চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 7 December 2019, 22:18

কলারোয়া প্রতিনিধি: ‘মাদক, জঙ্গি, সন্ত্রাসকে না বলি ফুটবলকে হ্যাঁ বলি। এই গানকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কলারোয়ার কেঁড়াগাছিতে “দেশ রতœ শেখ হাসিনা” ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার বিকালে কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘের আয়োজনে, ও ইউপি সদস্য মহিদুল ইসলামের ব্যাবস্থাপনায় ,স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে, মীর শওকত আলীর সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন,৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেঁড়াগাছির কৃতি সন্তান খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: সানোয়ার হোসেন, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন হাজরা, কলারোয়া থানার এসআই রইচ উদ্দিন, এসআই ফারুক হোসেন, এসআই মুস্তাক হোসেন। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোল না হওয়ায় খেলাটি সরাসরি টাইব্রেকারে পৌঁছে। প্রথম টাইব্রেকারে কোনো পক্ষ গোল না হওয়ায় দ্বিতীয় টাইব্রেকারের মাধ্যমে ভাড়–খালি ৬-৫ গোলে বাগুড়ি আম বাজারকে হারিয়ে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র খেলা পরিচালনা করেন, মোশাররফ হোসেন, এবং মাসুদ পারভেজ মিলন,আবু সাঈদ তাকে সহযোগিতা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *