শ্যামনগরে প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় প্রতিবন্ধী সংস্থার নিজস্ব কার্যালয় থেকে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে মো: মোকছেদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু আনছারী, মহিলা নেত্রী ছোনিয়া পারভীন সহ সকল নেত্রবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: সহিদুর রহমান প্রতিবন্ধীদের মাঝে কম্বল তুলে দেন।

Leave a Reply